রিফাত হত্যা: প্রাপ্তবয়স্ক ১০ আসামির চার্জ গঠনের শুনানি ২৮ নভেম্বর

২০ নভেম্বর ২০১৯, ০২:২২ PM

© ফাইল ফটো

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠনের নতুন তারিখ ধার্য় করেছেন আদালত। আজ বুধবার (২০ নভেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ তারিখ নির্ধারণ করেন।

এছাড়াও আজ ধার্য তারিখে আল কাইউম ওরফে রাব্বি আকন, মো. হাসান এবং মোহাইমিনুল ইসলাম সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। এছাড়া রাকিবুল হাসান রিফাত ফরাজি, কামরুল ইসলাম সাইমুন এবং মো. সাগর পরীক্ষায় অংশ নেয়ার আবেদন করেন। আদালতে তাদের আবেদন মঞ্জুর করেন।

সকালে কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া বাবার সঙ্গে আদালতে হাজির হন জামিনে মুক্ত থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। আদালত আগামী ২৮ নভেম্বর চার্জ গঠনের শুনানির দিন নির্ধারণ করে কারাগারের সব আসামিদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, ‘ধার্য তারিখে আজ আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। মিন্নিও হাজির হন। পরে তিন আসামির জামিন নামঞ্জুর এবং অপর তিন আসামিকে পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেন আদালত। আগামী ২৮ নভেম্বর প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।’

গত ৬ নভেম্বর প্রাপ্তবয়স্ক আসামিদের অভিযোগপত্র বিচারের জন্য প্রস্তুত করে জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে আছেন। বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence