আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ

৩১ মার্চ ২০২৬, ০৭:০১ PM
সরকার

সরকার © লোগো

আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ (ঢাকা), মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ কে এম মমিনুল হক (লালমনিরহাট), মোহাম্মদ জহুরুল ইসলাম (পাবনা), মোস্তাফিজুর রহমান আলেক (নড়াইল), নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), মো. সিরাজুল হক (জামালপুর), চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী (গাজীপুর), জামিলুর রশিদ খান (মানিকগঞ্জ), তোফাজ্জল হোসেন (নরসিংদী), মো. আফজাল হোসেন খান পলাশ (ফরিদপুর), আহমেদ আলী (হবিগঞ্জ), এ কে এম সলিম উল্যা সেলিম (চাঁদপুর) এবং অধ্যাপক এম এ খালেক (ফেনী)। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬