জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩১ মার্চ ২০২৬, ০৭:৩১ PM
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন গণিত বিভাগের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন গণিত বিভাগের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের এক শিক্ষককে ছাত্রদলের আহ্বায়ক ও অন্যান্য নেতাকর্মীদের হেনস্থার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণিত বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী গনিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘একজন শিক্ষকের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে শিক্ষকদের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।’

শিক্ষার্থীরা আরও বলেন, যদি এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, সম্প্রতি গণিত বিভাগের এক শিক্ষকের সঙ্গে ছাত্রদলের আহ্বায়ক ও কিছু নেতাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। যা পরবর্তীতে হেনস্থার ঘটনায় রূপ নেয়।

ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, বাঁচাতে প্…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬