ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব

৩১ মার্চ ২০২৬, ০৭:১৬ PM
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে হিট প্রকল্পের আওতায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্য, হিট প্রকল্পের পরিচালক এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ, নীতিনির্ধারণে উদ্ভাবনী চিন্তা এবং একাডেমিক উৎকর্ষ সাধনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো।’

এছাড়াও ভবিষ্যতে এ ল্যাব শিক্ষার্থীদের, বিশেষ করে টিভেট শিক্ষা ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

এসময় প্রকল্প পরিচালক বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগকে একটি সফল ও টেকসই প্ল্যাটফর্মে রূপ দিতে বদ্ধপরিকর।’

এ সময় ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এটিই দেশে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও এডুকেশন পলিসি ল্যাব। এ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের প্রানের ডুয়েট শিক্ষা ও গবেষণার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেল।’

ট্যাগ: ডুয়েট
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9