সেফুদার সব ধরনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

১৯ নভেম্বর ২০১৯, ০৫:২৮ PM

© টিডিসি ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন মামলায় সেফাত উল্লাহ ওরফে সেফুদার স্থাবর অস্থাবর সব ধরনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালত সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন এ নির্দেশ দিয়েছেন।

পড়ুন: ৭ মামলার আসামি সেই কাউসার ইংরেজিতে পড়বেন

গত ২ অক্টোবর মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কোরআনকে অবমাননার অভিযোগের মামলায় সেফাত উল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিনি এই অবমাননা করেছেন বলে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অভিযোগ করা হয়েছে।

বিচারক আস সামস জগলুল হোসেন প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই নির্দেশ দেয়ার পাশাপাশি গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন। যার প্রেক্ষিতে সম্পত্তি ক্রোকের নতুন এই নির্দেশনা জারি করে আদালত।

পড়ুন: গতবারও বেস্ট এ্যাওয়ার্ড পেয়েছিল হেলাল, এঁকেছিল লঞ্চঘাট

এর আগে ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী সেফাত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫/২৯/৩১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বহু বরেণ্য ব্যক্তিদের প্রসঙ্গে কুরুচিপূর্ণ, অশ্লীল ও আক্রমণাত্মক মন্তব্য ও গালিগালাজ করা, মিথ্যা বা ভীতি প্রদর্শনকারী তথ্য-উপাত্ত প্রকাশ, মানহানিকর তথ্য প্রকাশ এবং একাধিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ সৃষ্টিকারী মন্তব্য উপস্থাপন করেছেন সেফুদা। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১ ধারা অনুসারে অপরাধের শামিল। তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে এই প্রতিবেদন পাঠানো হয়।

আরো পড়ুন:

আমার বিরুদ্ধে তদন্ত হলে অনেক এমপি-মন্ত্রীরও যাবজ্জীবন হবে!

পরীক্ষায় বলে না দেয়ায় প্রাথমিক শিক্ষকের ঠোঁট কামড়াল অপর শিক্ষক

মিথিলা-সৃজিতের বিয়ে ২২ ফেব্রুয়ারি

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬