রিফাত হত্যা: ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠনে নতুন তারিখ

১৮ নভেম্বর ২০১৯, ০১:২৫ PM

© ফাইল ফটো

বরগুনার আলোচিত রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে নতুন করে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল। তবে বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠনের জন্য ৮ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ তারিখ ধার্য করেন। গত ৩১ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করতে নির্দেশ দেন আদালত। সেই মতে আজ তাদের আদালতে হাজির করা হয়।

রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রাবণ, আবু আবদুল্লাহ রায়হান, সাইয়েদ মারুফ বিল্লাহ, মারুফ মল্লিকের জামিনের আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘চার্জ গঠনের জন্য বাদী ও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করে। আসামিপক্ষও চার্জ গঠনের জন্য সময় বাড়ানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৮ ডিসেম্বর এ মামলার চার্জ গঠনের সময় তারিখ নির্ধারণ করেছেন।’

এর আগে, গত রোববার (১৭ নভেম্বর) যশোর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র থাকা ১৩ আসামিকে বরগুনায় পাঠানো হয়। আজ সোমবার সকালে আসামিদের নিয়ে বরগুনায় পৌঁছায় পুলিশ। পরে কারাগারে থাকা শ্রাবণসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়।

রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ রায়হান (১৬), ওলিউল্লাহ অলি (১৬), জয় চন্দ্র সরকার চন্দন (১৭), নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫) রাতুল সিকদার জয় (১৬), আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)।

গত ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। পরে গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এ দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন রয়েছেন।

মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক রয়েছেন। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন। আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence