বিভিন্ন দেশে ২৬৫ ভুয়া নিউজ পোর্টাল চালাচ্ছে ভারতীয়রা

১৮ নভেম্বর ২০১৯, ০৯:০৯ AM

যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডসহ বিশ্বের অন্তত ৬৫টি দেশে স্থানীয়ভাবে ভুয়া নিউজপোর্টাল চালাচ্ছে ভারতীয়রা। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ইউরোপের একটি এনজিও ডিসইনফোল্যাবের গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে। এসব ভুয়া নিউজ ওয়েবসাইট নিয়ন্ত্রণের পেছনে আছে ভারতীয় প্রভাবিত নেটওয়ার্ক।

ডিসইনফোল্যাবের গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রভাবশালী ও জনপ্রিয় সংবাদমাধ্যমকে নকল করে এসব নিউজপোর্টাল তৈরি করা হয়েছে। তারা বিশ্বাসযোগ্যতা পেতে বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোকে সংবাদ সূত্র হিসেবে ব্যবহার করে আসছে।  

ভুয়া সাইটের কয়েকটি হচ্ছে, themirrorofaustralia.com, thetimesofceylon.com, thehoovergazette.com, theseattlestar.com, miamivalleychannel.com, timesofgeneva.com thedublingazette.com.

পোর্টালগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এই সাইটগুলো ভারত সংশ্লিষ্ট বিক্ষোভ, ইভেন্ট ও পাকিস্তানবিরোধী কন্টেন্ট প্রকাশ করে। ভারতের নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রভাবিত করতে এসব ভুয়া মিডিয়া কাজ করে আসছে। পাকিস্তান সম্পর্কে মানুষের ধারনা পাল্টে দিতে এদের তৎপরতা লক্ষ্য করা যায়।

সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করলে প্রত্যকের নিউজ লিংকে চলে আসে একই সংবাদ। এসব ভুয়া সংবাদমাধ্যম পরস্পরকে রেফারেন্স ও সূত্র হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। ফলে পাঠকের পক্ষে ভুয়া নিউজ শনাক্ত করা কঠিন হয়ে যায়।

জানা গেছে, ইউরোপিয়ান পার্লামেন্ট সংক্রান্ত মাসিক সংবাদপত্র ইপি টুডেও চালাচ্ছে ভারতীয়রা। যার পেছনে আছে ভারতীয় থিং ট্যাংকের বিশাল একটি নেটওয়ার্ক ও বেশকিছু এনজিও। আইপি এড্রেস অনুসন্ধান করে দেখা যায়, অখ্যাত সংবাদমাধ্যম নিউদিল্লি টাইমস এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন-এলাইন্ড স্টাডিজ (আইআইএনএস) পরিচালিত হয় শ্রীবাস্তভা গ্রুপ থেকে।

এই আইআইএনএসের আমন্ত্রণেই কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন এমপি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভ্রমণ করেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।

ট্যাগ: ভারত
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬