দুই বন্ধুর পাল্টাপাল্টি ছুরিকাঘাত, একজন নিহত

১৬ নভেম্বর ২০১৯, ০৫:০৯ PM

© টিডিসি ফটো

দুই বন্ধর পাল্টাপাল্টি ছুরিকাঘাতে সিফাত (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধী রয়েছে নিহতের বন্ধু মাহি (১৬)। শনিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই এলাকার মনোয়ার হোসেনের ছেলে এবং এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে কালিকাপুর এলাকায় সিফাত ও মাহি তাদের আরও কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সিফাত ও মাহি একে অপরকে ছুরিকাঘাত করে। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে নিয়ে যাওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

আহত মাহি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close