এমপির পিএসকে কোপালো দুর্বৃত্তরা

১৩ নভেম্বর ২০১৯, ০৮:৩৭ AM

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি’র পিএস কামাল হোসেন (৪০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা পলাশ (৩০) নামের এক যুবককে কোপায় তারা। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ শহরে মাওলানা ভাসানী সড়কে এ ঘটনা ঘটে।

পিএস কামাল হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার বড় ভাদড়া গ্রামের আব্দুল জলিল মণ্ডলের ছেলে। অপর আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, আহত কামাল হোসেন এবং পলাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাদের নিয়ে কোনো আশঙ্কা নেই।

নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
close