ভারতের বনগাঁ থানায় ১১১ বাংলাদেশি নাগরিক আটক

১০ নভেম্বর ২০১৯, ১১:৫২ AM

© টিডিসি ফটো

চোরাই পথে ভারত থেকে বাংলাদেশ ফেরার পথে মহিলা ও শিশু সহ ১১১ জন বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার আংরাইল ঘুণারমাঠ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে তারা চোরাপথে ভারতে প্রবেশ করে। শিশু, মহিলাসহ পরিবারকে নিয়ে বেশিরভাগ পুরুষ ভারতে দালালের হাত ধরে গিয়েছিল ভারতে। সীমান্ত পেরিয়ে তারা দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই ইত্যাদি শহরে ছড়িযে পড়ে।

সেখানে কাজকর্ম করে জীবন যাপন করে। কাজের ফাঁকে মাঝে মধ্যে তারা পরিবার নিয়ে চোরাপথে নিজেদের দেশে ঘুরতে যান।

এমনই একটি দল এদিন চোরাই পথে ভারত থেকে বাংলাদেশ যাবার পথে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে। তারা সবাই ব্যাঙ্গালোর থেকে ফিরছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাওয়ার। তাদের সবাইকে শনিবার বনগাঁ আদালতে তোলা হয়।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬