টাকার উপর ঘুমিয়ে ডিবির এসআই

০৬ নভেম্বর ২০১৯, ০৩:৩৭ PM
টাকার উপর ঘুমিয়ে ডিবির এসআই

টাকার উপর ঘুমিয়ে ডিবির এসআই © সংগৃহীত

এ যেন রুপকথার গল্প। টাকার উপর ঘুমিয়ে আছেন একজন। কল্পনা মনে হলেও এমটিই ঘটেছে নারায়ণগঞ্জে। ডিবি পুলিশের এক কর্মকর্তা টাকার উপর ঘুমিয়ে আছেন। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে। ফেসবুকে ছবিটি পোস্ট করার পর থেকেই চলছে নানার সমালোচানা।

বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায় নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আরিফ বিপুল পরিমাণ টাকার উপর ঘুমিয়ে আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশে পাশে এলাকায় ডিউটি করেন এসআই আরিফসহ এক দল পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে তাদের ব্যবহারের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওই সময় একাধিক ব্যক্তি গাড়ির ভেতরের কয়েকটি ছবি তোলেন। এতে দেখা যায় এসআই আরিফ বিপুল পরিমাণ টাকার উপর ঘুমিয়ে ছিলেন। এ টাকাগুলোর প্রতিটি বান্ডিল আকারে দেখা যায়। ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল সেখানে। তবে টাকার মোট অংক জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়ালেস।

বুধবার সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। পরে এ ব্যাপারে জানতে এসআই আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

ট্যাগ: পুলিশ
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬