অধ্যক্ষকে পানিতে ফেলে দেয়ার ঘটনায় আরও ৪ ছাত্রলীগ কর্মী আটক

০৪ নভেম্বর ২০১৯, ০২:১৩ PM

© ফাইল ফটো

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শাখার ছাত্রলীগের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রিমা থানার আসাম কলোনির অধিবাসী রবিউল ইসলামের ছেলে মেহেদী হাসান আশিক (২২), শাহ আলমের ছেলে মেহেদী হাসান হিরা, বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার অধিবাসী নোমানের ছেলে নাবিউল উৎস (২০) এবং খোন্দকার নজরুল ইসলাম (২৩)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘গতরাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে তারা কেউই এজহারভুক্ত আসামি নন।’

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজন আসামিকেগ্রেফতার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ।

এর আগে শনিবার রাত ৯টার দিকে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষায় দুই আঙ্গিকের কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬