পেটে স্ক্রু ঢুকিয়ে যুবককে হত্যা

০৪ নভেম্বর ২০১৯, ০৯:২০ AM

চট্টগ্রামে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমবাগান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে। নাহিদ গ্রিল লাগানোর কাজ করতেন। তার বাড়ি সিলেটে। তিনি চট্টগ্রামের আমবাগান এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, নাহিদের বাবা আবদুল্লাহ কাউন্সিলর অফিসের পাশে জাবেদ গ্যারেজে কাজ করেন। জাবেদ গ্যারেজের মেকানিক মো. সোহেল পূর্ব বিরোধের জেরে নাহিদকে খুন করে পালিয়ে গেছে। তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় নাহিদকে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সোহেল পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close