রাজশাহীতে অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ: আটক ২৮

০৩ নভেম্বর ২০১৯, ১২:৪১ PM

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ। পলিটেকনিট ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৌহিদ।

তিনি বলেন, এঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৪/৫ জনকে ঘটনায় সরাসরি জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা যদি এঘটনায় জড়িত না থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

এর আগে শনিবার রাত ৯টার দিকে মামলা করেন অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ। মামলায় ৫০ জনকে আসামি করা হয়। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তাফা বলেন, ক্যাম্পাস থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে দাখিলের প্রক্রিয়া চলছে।

 

মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষায় দুই আঙ্গিকের কারিকুলাম আসছে: প্রতিমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬