বাথরুমে নারীসহ ধরা পড়া পুলিশের সেই এএসআই ক্লোজড (ভিডিও)

২৫ অক্টোবর ২০১৯, ০২:২০ PM
ভিযুক্ত এএসআই

ভিযুক্ত এএসআই © সংগৃহিত

চাঁদপুর জেলা জজ আদালতে কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফ হোসেনকে বাথরুমে এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জাড়িত থাকা অবস্থায় হাতেনাতে আটক করার ঘটনায় তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্টের বাথরুমের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় ওই এএসআইকে নারীসহ আটক করে জনতা। এরপর আটককৃত দুজনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে তারা। এ সময় তাদের ছবি তুলতে গেলে কোর্টে কর্মরত গণমাধ্যমকর্মী এডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরামকে লাঞ্ছিত করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিক জিজ্ঞাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে গণমাধ্যম কর্মীদের ওই ঘটনার ছবি বা ফুটেজ সংগ্রহে ডিবি পুলিশ বাধা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ের ওপর তোলা একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জনতার হাতে বাথরুমে আটকের পর আরিফ বাথরুমের দেয়াল টপকে বের হয়ে ওই মহিলাকে বাইরে থেকে ছিটকিনি খুলে বের করে নেয়ার চেষ্টা করছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬