ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, আটক ২

২৫ অক্টোবর ২০১৯, ১১:৫৪ AM
তাওহীদের মার আহাজারি

তাওহীদের মার আহাজারি © সংগৃহিত

বগুড়ায় ভুল চিকিৎসায় তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (নাক কান ও গলা ) ডা. সাঈদুজ্জামান ও ডা. নিতাই চন্দ্রকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডক্টর ক্লিনিক (ইউনিট-২) এ তাওহীদ হাসান নামে ওই শিশুর অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার জ্ঞান না ফেরায় তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত তাওহীদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার ফিরোজুল ইসলামের ছেলে।

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করে ফিরোজুল ইসলাম বলেন, ডাক্তারদের অবহেলার কারনেই আমার ছেলে মারা গেছে। আমার সন্তানকে বৃহস্পতিবার রাতে টনসিলের অপারেশন করনোর জন্য ভর্তি করি। অপারেশনের অগ্রিম টাকাও পরিশোধ করা হয়। কিন্তু অপারেশনের পর আমর ছেলে আর চোখ খুলে তাকায়নি।

জানা গেছে অপারেশনের পর মিথ্যা কথা বলে তাওহীদকে অতিরিক্ত সময় অপারেশন থিয়েটারে রাখার পর তাকে একটি আলাদা রুমে রাখা হয় । এ সময় সেখানে কাউকে যেতে দেয়া হয়নি। শিশুর পরিবারকে জানানো হয় এখন সেখানে যাওয়া যাবে না । এ সময় ক্লিনিক কর্তৃপক্ষের গোপনীয়তা এবং শিশুটির বিষয়ে কিছু জানতে না দেবার কারণে পরিবারের সদস্যদের উৎকণ্ঠা বেড়ে যায়। তখন তাদের বলা হয় শিশুটি ভালো আছে। পরে শিশুর পরিবার এক রকম জোর করে ওই রুমে ঢুকে শিশুটির শরীরে হাত দিলে শরীর বরফের মতো হিম শীতল অবস্থায় দেখে। তারা বুঝতে পারে বেশ সময় আগেই শিশুটি মারা গেছে। এ সময় শিশুটির বাবা-মায়ের কান্নাকাটিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল ইসলাম রেজা জানান , নিহতের পরিবারের পক্ষে অভিযোগ করা হলে আটক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হবে এবং তা মামলা আকারে নথিভুক্ত করা হবে।

ট্যাগ: পুলিশ
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬