জুয়া খেলার সময় আওয়ামী লীগ সভাপতিসহ আটক ১২

২৪ অক্টোবর ২০১৯, ০৭:২০ PM
আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম

আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম © সংগৃহীত

জুয়া খেলার সময় আওয়ামী লীগের সভাপতিসহ ১২ জন কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুরে। আটক ওই সভাপতির নাম রেজাউল করিম। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযানে যায় পুলিশ। অভিযানে জুয়া খেলার সময় ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটকদের মধ্যে- লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলামসহ ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬