নড়াইলের ৪০ শিক্ষকের নিকট একযোগে চাঁদা দাবি!

২২ অক্টোবর ২০১৯, ০২:১৪ PM

© সংগৃহীত

নড়াইলের কয়েকটি সরকারি কলেজের অন্তত ৪০ জন শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়েছে। গত রোববার সকাল থেকে সোমবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত এ চাঁদা দাবির ঘটনা ঘটে। জনযুদ্ধ নামের একটি সংগঠনের বিরুদ্ধে এ চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চাঁদাবাজদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, সমাজকে আশ্বস্ত করতে চাই আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা শক্ত অবস্থানে থাকব এবং সেই দুষ্কৃতকারী যারা সমাজকে অস্থিতি করতে চাই তাদের পরাস্থ করার শক্তি আমাদের আছে।

পুলিশ জানিয়েছে, গত রোববার সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলামের কাছে সংগঠনের ব্যয় নির্বাহের কথা বলে মোবাইল ফোনে চাঁদা চান জনযুদ্ধ সংগঠনের এক নেতা। এ সময় অধ্যক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেন মহিউদ্দিন নামের ওই নেতা।

এরপর একে একে ফোন আসতে থাকে অন্য শিক্ষকদের কাছেও। এ পর্যন্ত জেলার তিনটি সরকারি কলেজের অন্তত ৪০ জন শিক্ষকের কাছে চাঁদা চেয়েছে তারা।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬