৮২৫ পিস ইয়াবাসহ স্কুলছাত্রী আটক

১৯ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM
পুলিশের হাতে আটক লিজা

পুলিশের হাতে আটক লিজা © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন থানার একটি বসতঘর থেকে ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, ইয়াবা বিক্রিতে সহায়তার অভিযোগে ওই ছাত্রীকে আটক করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে রাজু ডাক্তার বাড়ির সোহাগ চৌধুরীর বসতঘরের সোকেস থেকে চরফ্যাশন থানা পুলিশ ইয়াবার এই চালান উদ্ধার করে।

আটক লিজার বাবার নাম সোহাগ চৌধুরী, মা কুলসুম বিবি। সে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তারা আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে লিজার বাবা মা পলাতক রয়েছেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ চৌধুরী, তার স্ত্রী কুলসুম বিবি এবং লিজাকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেছে।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতত্বে এসআই আজিজসহ পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা জব্দ করে। এ সময় ইয়াবার কারবারি সোহাগ ও তার স্ত্রী কুলসুম বিবি পালিয়ে যান।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close