ক্যাসিনো সম্রাটকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর

১৫ অক্টোবর ২০১৯, ০২:০৭ PM

© ফাইল ফটো

ক্যাসিনোকাণ্ডসহ নানা কারণে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সম্রাটের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

আজ মঙ্গলবার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানার পৃথক দুই মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

সম্রাটকে আজ দুপুর পৌনে ১২টার দিকে শুনানির জন্য প্রিজন ভ্যানে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির আগে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়।

আদালতে দুই মামলায় সম্রাটকে ১০ দিন করে ২০ দিন রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এছাড়া রিমান্ড শুনানির জন্য তাকে আজ আনা হবে শুনে সমর্থকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে সম্রাটের পক্ষে স্লোগান দেন।

সম্রাটকে গত ৬ অক্টোবর তাঁর এক সহযোগীসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে সম্রাটকে নিয়ে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। তাঁর কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়া যায়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ক্যাঙারুর চামড়া পাওয়ার ঘটনায় সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬
ফ্যামিলি ও কৃষক কার্ডসহ ৬০ উল্লেখযোগ্য পদক্ষেপ প্রধানমন্ত্র…
  • ১৮ এপ্রিল ২০২৬
সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের
  • ১৮ এপ্রিল ২০২৬