রিশা হত্যা মামলার রায় আজ

১০ অক্টোবর ২০১৯, ১০:২৪ AM

© ফাইল ফটো

রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

এর আগে পুলিশ আসামি হাজির করতে না পারায় রিশা হত্যা মামলার রায় পিছিয়ে যায়। মামলার রায়ের জন্য ১০ অক্টেবর নতুন তারিখ ধার্য করেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

তিন বছর আগের আলোচিত ওই হত্যা মামলায় বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক জানিয়েছিলেন, ৬ অক্টোবর তিনি রায় ঘোষণা করবেন।

কিন্তু রায়ের জন্য নির্ধারিত দিন পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, পুলিশ সদস্যরা দুর্গা পূজার ডিউটিতে থাকায় এ মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে আদালতে আনা যায়নি। বিচারক কে এম ইমরুল কায়েশ এরপর রায়ের জন্য নতুন দিন ঠিক করে আদেশ দেন।

২০১৬ সালের ২৪ অগাস্ট দুপুরে স্কুলের সামনে ফুটব্রিজে রিশাকে ছুরিকাঘাত করা হয়। তার চার দিন পর হাসপাতালে মারা যায় ১৪ বছর বয়সী ওই ছাত্রী।

রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি করপোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬