পুলিশ আমার ভাবির শ্লীলতাহানি করেছে: আবরারের ভাই

০৯ অক্টোবর ২০১৯, ০৭:২৮ PM
আবরার ফায়াজ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

আবরার ফায়াজ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ভাবির শ্লীলতাহানি করেছে পুলিশ বলে অভিযোগ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ।

বুধবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি। এসময় বুয়েটের ভিসি তাদের সাথে দেখা করতে আসেনি বলে জানান ফায়জ।

ফায়াজ বলেন, ভিসি আমাদের সাথে দেখা করতে তো আসলেই না বরং সে যখন ফিরে যাচ্ছিল, আমি তখন তার সাথে কথা বলতে গেলে তখন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার হাতের কনুই দিয়ে আমার বুকে আঘাত করেন এবং যেদিন আমার ভাইয়ের জানাজা হয় সেদিন জানাজার নামাজ দুই মিনিটের মধ্যে শেষ করতে বলেন।

এডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান এছাড়া সেখানে জানাযার নামাজের সময় আমার ভাবি সেখানে উপস্থিত ছিল তিনি আমার ভাবিকে পুলিশ দিয়ে মারছেন। পুলিশ আমার ভাবির শ্লীলতাহানি করেছে। এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ।

অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগ: পুলিশ
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬