পূজা দেখানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ

০৮ অক্টোবর ২০১৯, ০৮:৪০ AM

মাদারীপুরের রাজৈরে ভ্যানচালক আকাশের বিরুদ্ধে পূজা দেখানোর নামে বাক-প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে । রবিবার গভীর রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর আশ্রমের পাশে একটি ভ্যান গ্যারেজে ঘটনাটি ঘটেছে। ওই কিশোরীকে সোমবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে রাজৈর উপজেলার পাখুল্যা গ্রামের কমল বেপারীর ছেলে ভ্যান চালক আকাশ বেপারী (২০) ও তার সহযোগী এক যুবককে নিয়ে পার্শ্ববর্তী মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাক-প্রতিবন্ধী কিশোরীকে পূজার দেখার নামে ফুসলিয়ে এনে পার্শ্ববর্তী রাজৈর উপজেলাধীন কমলাপুর আশ্রমের নিকট ভ্যান গ্যারেজের ভেতর নিয়ে আসে। আকাশ তাকে প্রথমে ধর্ষণ করে যাবার পর আরেক যুবক আসলে ওই কিশোরী চিৎকার দেয়। এসময় আশ্রমের পূজায় যাতায়াতকারীরা ও দোকানদাররা এগিয়ে এসে ওই কিশোরীকে উদ্ধার করে।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগ: ধর্ষণ
তীব্র তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, মানুষের নিরাপদ থাকতে যে পরামর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, স…
  • ০৪ এপ্রিল ২০২৬
আজকের সোনার দাম
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ সীমি…
  • ০৪ এপ্রিল ২০২৬
জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর হস্তক্ষেপে সমাধা…
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল…
  • ০৪ এপ্রিল ২০২৬