জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ সীমিত—ভোগান্তিতে পর্যটকরা

০৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ AM
কাপ্তাই হ্রদ

কাপ্তাই হ্রদ © টিডিসি ফটো

জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে রাঙামাটি জেলায়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দুই দিন ধরে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচলও সীমিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। 

রাঙামাটি জেলা লঞ্চ মালিক সমিতি জানায়, জেলা শহরের সঙ্গে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় নৌপথে প্রায় ৩০–৩৫টি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে দৈনিক প্রায় ১ হাজার  থেকে –১ হাজার ২০০ লিটার জ্বালানির প্রয়োজন হয়। ঈদের পর থেকে পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে।

রিজার্ভবাজার লঞ্চঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, জ্বালানি সাশ্রয়ে কয়েকটি রুটে লঞ্চ সংখ্যা কমানো হয়েছে। অন্যদিকে ফিশারি ঘাটের স্পিডবোট লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, অকটেন না পাওয়ায় স্পিডবোট চলাচল বন্ধ রাখতে হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬