পিছিয়ে গেল রিশা হত্যা মামলার রায়

০৬ অক্টোবর ২০১৯, ১১:৫৭ AM

© সংগৃহীত

রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় পিছিয়ে গেছে। এ মামলার রায়ের জন্য আগামী ১০ অক্টেবর নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। পুলিশ আসামি হাজির করতে না পারায় রায় পিছিয়ে দেয়া হয়েছে।

আলোচিত ওই হত্যা মামলায় বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে আজ রোববার (৬ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

কিন্তু সকালে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, দুর্গা পূজার ডিউটিতে থাকায় এ মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে আদালতে আনতে পারেনি পুলিশ। পরে বিচারক কে এম ইমরুল কায়েশ রায়ের জন্য নতুন দিন ঠিক করে আদেশ দেন।

২০১৬ সালের ২৪ অগাস্ট দুপুরে স্কুলের সামনে ফুটব্রিজে রিশাকে ছুরিকাঘাত করা হয়। চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বাতিল করে তোপের মুখে ট্রাম্প
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী: বর্তমান সরকার ‘সুস্বাস্থ…
  • ১৮ এপ্রিল ২০২৬
লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখী উৎসব উদযাপন
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ: নয় কেন্দ্র পরিদর্শনে ১৮ যুগ্মসচিব-উ…
  • ১৮ এপ্রিল ২০২৬