নারী চিকিৎসককে ছুরিকাঘাত, আটক ১

০৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৭ AM

© সংগৃহীত

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ডা. আফসানা তাসনিম মম। ছুরিকাঘাতে তার মুখসহ জিহ্বা অনেকটা কেটে গেছে ও হাতে জখম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নগরীর আলি আমজদের ঘড়িঘরের পাশ থেকে রক্তমাখা ছুরিসহ ছিনতাইকারী রাজুকে আটক করেছে। রাজু একাধিক ছিনতাই ও হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান, পুজার ছুটিতে বাড়ি ফেরার জন্য বান্ধবীকে এগিয়ে দিতে শুক্রবার রাতে নগরীর কদমতলী এলাকার সিলেট রেলওয়ে স্টেশনে যান ডা. আফসানা তাসনিম মম। বান্ধবীকে স্টেশনে পৌঁছে দিয়ে রিকশায় করে ফেরার সময় স্টেশন এলাকাতেই তার পথরোধ করে এক ছিনতাইকারী।

এসময় মম'র ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায় ছিনতাইকারী। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারী তার মুখে ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। এসময় মম'র চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীকে ঘিরে ধরেন। তবে কৌশলে সে পালিয়ে যায়। পরে মমকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান পথচারীরা।

ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জানান, মুখে ছুরিকাঘাতের ফলে মম'র মুখসহ জিহ্বার অনেকাংশ কেটে গেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তিনি হাতেও আঘাত পেয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, “ছুরিকাঘাতের খবর পেয়েই পুলিশ ছিনতাইকারীকে ধরতে অভিযান শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে নগরীর সুরমাপারের আলী আমজদের ঘড়িঘরের পাশ থেকে রাজু নামের ওই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হই। আটকের সময়ও তার হাতে নারী চিকিৎসককে আঘাত করা রক্তমাখা ছুরি ছিলো।”

ডা. মমকে ছুরিকাঘাতের ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারীরা রাজুকে শনাক্ত করেছেন বলে জানান ওসি।

 

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬