শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার

০৪ অক্টোবর ২০১৯, ০২:০৬ PM
শীর্ষ সন্ত্রাসী জিসান

শীর্ষ সন্ত্রাসী জিসান © সংগৃহীত

দুবাইতে পালিয়ে থাকা বাংলাদেশের পলাতক ‘শীর্ষ সন্ত্রাসী’ জিসান আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গ্রেপ্তারের পর দ্রুত তাকে দুবাই থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত প্রেস নোটে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখার উদ্যোগে ও এনসিবি (ইন্টারপোল) দুবাইয়ের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

মহিউল ইসলাম বলেন 'জিসান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কাছে কিছু তথ্য চেয়েছিল। ডিবি পুলিশের সহায়তায় আমরা সেগুলো পাঠানোর পর তারা জিসান আহমেদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে জানিয়েছে। ইন্টারপোলের নোটিশটি আরো জোরালো করার জন্য আমাদের অনুরোধ করে।’

জিসানের নাম ইন্টারপোলের রেড অ্যালার্টের তালিকায় ছিল। তবে বাংলাদেশের পাসপোর্ট নয়, আলী আকবর চৌধুরী নামে একটি ভারতীয় পাসপোর্ট বহন করছিলেন জিসান।

দুবাইতে গ্রেপ্তারের পর এখন তাকে দুবাই থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক সরঞ্জাম রাখার অভিযোগ রয়েছে বলে ইন্টারপোলের ওয়েবসাইটে জানানো হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত 'শীর্ষ ২৩ সন্ত্রাসী'র তালিকায় নাম ছিল জিসান আহমেদের। তাকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

এর আগে ২০০৩ সালে মালিবাগের একটি হোটেল দুইজন ডিবি পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জিসান আহমেদের নাম আসে। এরপরে সে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায়। ভারতে গিয়ে নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করেন জিসান। এরপর সেই পাসপোর্ট নিয়ে তিনি দুবাইতে অবস্থান করছিলেন।

সম্প্রতি ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর, তাদের সঙ্গে জিসান আহমেদের যোগাযোগ হয়েছিল বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ট্যাগ: আটক
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬