ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

০২ অক্টোবর ২০১৯, ১২:১৬ PM

© প্রতিকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার একটি বিদ্যালয়ে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। পরে রাতে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হলে মো: ইউনুছ (৩২) নামের ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর বাবা জানান, ‘অসুস্থতার কারণে তার মেয়ে সমাপনী পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক তিনটি বিষয়ের পরীক্ষা দিতে পারেনি। সোমবার ওই পরীক্ষাগুলো দিতে স্কুলে গেলে ওই শিক্ষক তার মেয়েকে শ্রেণিকক্ষে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।

পরে ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তাকে জানালে তিনি পুলিশে অভিযোগ করেন। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে অভিযুক্ত মো. ইউনুছের চাচা নুরুল আলম ঘটনাটি ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। একারণে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া অপর একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে মো. ইউনুছকে ফাঁসিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অভিযোগটি আমলে নিয়ে মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার সকালে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬