প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস ছাত্রলীগ নেতার!

০১ অক্টোবর ২০১৯, ০৪:৫৩ PM
নিহত শিপন আলী

নিহত শিপন আলী © সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রেমিকার সঙ্গে অভিমান করে শিপন আলী (২৫) নামে ছাত্রলীগের এক নেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে। মুঠোফোনে প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরের টিএনটি রোডের একটি বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য জানান, শিপন সোমবার রাতে এক বন্ধুর বাসায় খাবার খেয়ে তার বোনের বাসায় গিয়েছিলেন। সেখানে রাতে একাই ছিলেন তিনি। রাতের কোনো এক সময়ে মুঠোফোনে প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতে একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে একটি অপরিচিত ফোন নম্বর থেকে শিপনের ভাই লিটন মিয়াকে একটি মেয়ে ফোন করে শিপনের আত্মহত্যার খবর জানায়।

খবর পেয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশ বাসার দরজা ভেঙে শিপনকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মূসা বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা স…
  • ২২ এপ্রিল ২০২৬
বিএমইউতে যৌথ সার্জিক্যাল ক্লিনিক প্রতিষ্ঠা করবে চীন, সমঝোতা…
  • ২২ এপ্রিল ২০২৬
উর্দুভাষী বাংলাদেশী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্র…
  • ২২ এপ্রিল ২০২৬
যশোর জেনারেল হাসপাতালের ৩০০ গজের মধ্যে ক্লিনিকের ছড়াছড়ি
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬