সংসদে প্রধানমন্ত্রী

মাটির উর্বরতা ফেরাতে ন্যানো সার ও চুন ব্যবহারের পরিকল্পনা সরকারের

২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সৌজন্যে প্রাপ্ত

রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাওয়া রোধে সরকার দেশে ‘ন্যানো সার’ ব্যবহারের প্রচলন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মাটির অম্লতা দূর করে উর্বরতা ফেরাতে চুন ব্যবহারের বিশেষ উদ্যোগও নেওয়া হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘অতিরিক্ত কেমিক্যাল সার ব্যবহারের ফলে অনেক জায়গায় মাটির উর্বরতা কমে গিয়েছে। সরকার এই উর্বরতা বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। মাটির গুণাগুণ পরীক্ষার মাধ্যমে আমরা ন্যানো সারের প্রয়োগ বৃদ্ধি করতে চাচ্ছি। এতে সারের খরচও কমবে এবং মাটির উর্বরতা শক্তি নষ্ট হবে না।’

তিনি আরও বলেন, রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে মাটির যে ক্ষতি হয়, তা দূর করতে চুন ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। চুনের মাধ্যমে মাটির রাসায়নিক ক্রিয়াকে নিউট্রিলাইজ (প্রশমিত) করা সম্ভব, যা ফলন বৃদ্ধিতে সহায়ক হবে।

কৃষিশ্রমিকদের সরকারি সহায়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য যে ‘কৃষক কার্ড’ প্রবর্তন করা হয়েছে, তার মাধ্যমে কৃষিশ্রমিকদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য আমরা যে সহায়তা দিচ্ছি, তার মাধ্যমেই কৃষিশ্রমিকদের কাছে আমরা সেবা পৌঁছে দিতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে যে অর্থনৈতিক সহযোগিতা করা হচ্ছে, কৃষি শ্রমিকরাও তার অংশীদার হবেন।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের কৃষি খাতকে আধুনিক ও বিজ্ঞানসম্মত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং কৃষকদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬