রাজধানীতে পুলিশ কর্মকর্তার পিস্তলের গুলিতে ছেলের মৃত্যু

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩ PM

© সংগৃহীত

পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমানের লাইসেন্স করা পিস্তলের গুলিতে তারই ছেলে সাদিক বিন সাজ্জাদ নিহত হয়েছেন। সোমবার সকালে আজিমপুরের সরকারি বাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। সাদিক সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন।

সাদিকের মৃত্যুর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাস’কে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি জানে আলম মুনশী।  তবে, তিনি বিস্তারিত না বলে লালবাগ থানার ওসির সাথে যোগাযোগ করতে বলেন। 

ডিএমপির লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আসলাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, সাদিকের বাবা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান। আজিমপুর সরকারি কোয়ার্টারে পরিবারের সঙ্গেই থাকতো সে। ভোরের দিকে বাসায় থাকা তার বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে সে আত্মহত্যা করে।

ঘটনাস্থলে থাকা ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি তিনি।

 

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close