রিহ্যাবের ২ পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬ AM

© প্রতীকি ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক নারীকে (২৭) চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মরফিদুল ইসলাম জানান, রিহ্যাবের দুই পরিচালককে আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী। এদিন রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মরফিদুল ইসলাম জানান, রোববার ওই নারীকে চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল। পরে সেখানে পৌঁছানোর পর তাকে ‘ধর্ষণ’ করা হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি।

ওই নারীকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরেই বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগ: ধর্ষণ
তীব্র তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, মানুষের নিরাপদ থাকতে যে পরামর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, স…
  • ০৪ এপ্রিল ২০২৬
আজকের সোনার দাম
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ, লঞ্চ সীমি…
  • ০৪ এপ্রিল ২০২৬
জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর হস্তক্ষেপে সমাধা…
  • ০৪ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল…
  • ০৪ এপ্রিল ২০২৬