ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা রব্বানী কারাগারে

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৭ PM
ছাত্রলীগের লোগো

ছাত্রলীগের লোগো © ফাইল ফটো

মোবাইল ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে (২৬) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শহরের রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করে যশোর কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ছিনতাইয়ের শিকার সাজ্জাদ হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় ছিনতাইয়ের একটি মামলা করেন। ওই মামলায় রব্বানীসহ দুজনকে আসামি করা হয়েছে। সাজ্জাদ যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মুঠোফোন ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন গোলাম রব্বানীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ছিনতাইয়ের শিকার সাজ্জাদ হোসেন দুজনকে আসামি করে ছিনতাইয়ের একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রব্বানীকে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রব্বানীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে মারামারির আরেকটি মামলা আছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬