ইয়াবা ও নগদ টাকাসহ গৃহশিক্ষক গ্রেপ্তার

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩ PM
আটক শিক্ষক

আটক শিক্ষক © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে চার হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ আনিসুর রহমান (৪৬) নামে এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আনিস টিউশনির আড়ালে মাদক কারবার করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

আটককৃত আনিছুর রহমান ঢাকার তেজগাঁও থানাধীন কনিপাড়া এলাকার মো. আবুল হোসেন বিশ্বাসের ছেলে। পেশায় সে ঢাকার তেজগাঁও এলাকায় একজন গৃহশিক্ষক বলে জানায় পুলিশ।

আজ শনিবার গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। গতকাল শুক্রবার চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর ট্রেনটি রাতে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেন থেকে তাকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ৮টার সময় ঢাকাগামী মহানগর ট্রেন থেকে আনিছুর রহমানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে হাতে রাখা একটি শপিং ব্যাগ থেকে ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close