নারায়ণগঞ্জে মাসহ দুই শিশুকন্যাকে গলা কেটে হত্যা

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু কন্যাসহ তাদের মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক এক নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নাসরিন (২৮) ও তার দুই মেয়ে নুসরাত ও খাদিজা। এ ঘটনায় আরেক মেয়ে সুমাইয়া (১২) আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, জনাকি ফিলিং স্টেশনে বুধবার রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসায় ফেরেন স্বামী সুমন। এরপর ঘরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। এসময় পুলিশের সহায়তার আরেক মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করছে।

জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬