ইয়াবাসহ যুবলীগ সহসভাপতির ছেলে আটক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন উপজেলা যুবলীগের সহসভাপতি মোক্তার হোসেন খৈমুদ্দিনের ছেলে মো. সিহান। ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ৪৭ পিস ইয়াবাসহ নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সিহানকে আটক করা হয় বলে নবাবগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সোহরাব হোসেন নিশ্চিত করেছেন।

আটক সিহান আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম বলেন, আটককৃত সিহানকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬