প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে হত্যার চেষ্টা

০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ AM

© প্রতীকী ছবি

কমলগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে এক কলেজছাত্রীকে রাস্তায় ছুরিকাঘাত চেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল খান নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। তবে মেয়েটির সহপাঠীদের চিৎকারে অভিযুক্ত সাইফুল পালিয়ে যায় বলে জানা গেছে। শনিবার বেলা পৌনে ৩টায় পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিলাগড় গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় আহত কলেজ ছাত্রী বিউটি আক্তারকে (১৮) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানকার পতনঊষার হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, টিলাগড় গ্রামের বিউটি আক্তার কলেজ থেকে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। গ্রামের মসজিদের পাশে আসার পর শ্রীসূর্য্য গ্রামের মিলন খানের ছেলে সাইফুল খান (২৩) তাকে থামিয়ে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি রাজি না হ্ওয়ায় প্রকাশ্যে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে বিউটি আক্তারের বুকের উপর উঠে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন।

বখাটের টানাহেঁচড়ায় বিউটির মাথা ও পায়ে আঘাত লাগে। একপর্যায়ে সহপাঠীদের চিৎকারে সাইফুল পালিয়ে যায়। পরে সহপাঠী লুবনা বেগম, আকলিমা বেগম বিউটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিউটির বাবা আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য ওয়াজিদ আলী জানান, বিষয়টি কলেজ শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও কমলগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। আঘাত প্রাপ্ত হওয়ায় মেয়ের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়। সন্ধ্যা ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করেছেন।

খবর পেয়ে পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, কলেজ অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ, শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনজির আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে মেয়ের জবানবন্দি গ্রহণ করেন।

তওফিক আহমদ বাবু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এর আগেও বখাটে ওই ছেলের বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নির্যাতিত মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

এসআই আনজির আহমদ বলেন, কলেজ ছাত্রীর উপর হামলাকারী ছেলে খুবই খারাপ। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মেয়ের বক্তব্য গ্রহণ করেছি। তবে ছেলেকে পাওয়া যায়নি।

কমলগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পর কমলগঞ্জ থানার ওসিকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।

দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬