নারীকে শ্লীলতাহানি করে গণপিটুনি খেলেন পুলিশ সদস্য

৩০ আগস্ট ২০১৯, ০৭:১৯ PM

© প্রতীকী ছবি

রাজশাহী শহরে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে পবা থানা পুলিশের এক কনস্টেবলকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শহরের লক্ষ্মীপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) বলছে, গণপিটুনির শিকার সাব্বির হোসেন মাদকাসক্ত।

আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, গত রাতে এই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে ক্লোজড করা হয়েছে। আগে তিনি লক্ষ্মীপুর মোড় এলাকায় বসবাস করতেন।

শ্লীলতাহানির অভিযোগকারী নারী তার পূর্বপরিচিত। মাদক গ্রহণের জন্যই তিনি পবা থেকে লক্ষ্মীপুরে গিয়েছিলেন।

জানা যায়, ঘটনার সময় সাদা পোশাকে ছিলেন সাব্বির হোসেন। শ্লীলতাহানির শিকার নারী সাহায্য চেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করে।

ঠিক এক মিনিট আগেই ডাক দিছি— ‘বাবা নিচে নেমে আসো’
  • ২৫ মার্চ ২০২৬
দেশসেরা ঢাবি, স্থান পেল বুয়েট-নর্থ সাউথসহ ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৫ মার্চ ২০২৬
এবার পাল্টা ভিডিও প্রকাশ করে অবস্থান জানাল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
দেশে জ্বালানি তেলের কত দিনের মজুত আছে জানালেন মন্ত্রীপরিষদ …
  • ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার …
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাসডুবিতে এখনো পানির নিচে ৪০ জন, ধারণা ফায়ার সার্ভিস…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence