নড়াইলে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

২৮ আগস্ট ২০১৯, ১১:৪৯ AM

© প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলায় সাগর দাস (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ধোপাখোলা মোড় এলাকায় নড়াইল-গোবরা সড়কের পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাগর উপজেলার উজিরপুর কলাইতলার গোদাই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের ছাত্র ছিলেন। পূর্ব শত্রুতার জের বা প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি সাগর। অনেক খোঁজাখুঁজি করেও সাগরের সন্ধ্যান পাওয়া যায়নি। বুধবার সকালে ধোপাখোলা মোড় এলাকায় সাগর দাসের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোনটি পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করা যায়নি।’ তবে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬