চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক

২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ PM
কৃষকের হাতে বীজ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ

কৃষকের হাতে বীজ তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৩ হাজার কৃষক এ সহায়তা পাচ্ছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, ‘আউশ ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষে উৎসাহিত করতেই এই প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের এই সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

স্থানীয় কৃষকরা জানান, সময়মতো বীজ ও সার পাওয়ায় তারা আউশ চাষে আগ্রহী হচ্ছেন এবং ভালো ফলনের আশা করছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি উৎপাদন বাড়াতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামলা গোলদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজমসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9