যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

২৩ আগস্ট ২০১৯, ০৩:০০ PM
নিহত যুবলীগ নেতা ওমর ফারুক

নিহত যুবলীগ নেতা ওমর ফারুক © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দায়ী করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলার জাদিমোরা এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মো. মোনাফ কোম্পানির ছেলে। তিনি হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং জাদিমোরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

ওমর ফারুকের পরিবারের সদস্য ও স্থানীয়রা দাবি করেন, গতকাল রাতে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমর ফারুককে তাঁর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে পাহাড়ে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গেলে সন্ত্রাসীরা ওমর ফারুকের মরদেহ আনতে বাধা দেয়।

পরে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা। তিনি বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিককে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬
শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ বৈছাআ মুখপাত…
  • ২৩ এপ্রিল ২০২৬
বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নি…
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
  • ২৩ এপ্রিল ২০২৬