মাকে কুপিয়ে খুন করল আপন ছেলে

২২ আগস্ট ২০১৯, ০৪:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় মা কে কুপিয়ে হত্যা করেছে তারই আপন ছেলে। নিহত ব্যক্তর নাম রোকিয়া বেগম (৬৫)। এ ঘটনায় ছেলে রুবেলকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার ভোরের দিকে মুক্তাগাছা পৌরশহরের ঈশ্বরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকিয়া বেগম ওই এলাকার আবুল কালামের স্ত্রী।

এলাকাবাসী জানান, আবুল কালামের তিন ছেলে। তার মধ্যে মেজ ছেলে রুবেল (২৮) মাদকাসক্ত। সম্প্রতি সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার ভোরে রুবেল তার মা রোকেয়া বেগমকে পেছন থেকে দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা রোকিয়া বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।

মুক্তাগাছা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে রুবেলকে আটক করা হয়েছে।

নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬