যশোরে বাইক স্ট্যান্ডের চাঁদা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

২২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ PM
সোহেল রানা

সোহেল রানা © সংগৃহীত

ইজিবাইক স্ট্যান্ডের চাঁদা তোলাকে কেন্দ্র করে সোহেল রানা (৩৬) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাতে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গয়েরপুর গ্রামে সোহেল রানার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সোহেল রানা গয়েরপুর গ্রামের সফিয়ার রহমানের ছেলে। বর্তমানে সোহেল রানা যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাজুরা ইজিবাইক স্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে স্থানীয় সাগর (৩৫), জসিম (৪০), সালাউদ্দিন (৪৫) এবং দেলু চেয়ারম্যানের (৪৫) সাথে সোহেল রানার বিরোধ চলছিল। এই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তিরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সোহেল রানার বাড়ির সামনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সোহেল রানার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, আহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাত রয়েছে। তবে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ান হাসান জানিয়েছেন, বর্তমানে সোহেল রানার অবস্থা আশঙ্কামুক্ত।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য মনির হাসান জানান, ঘটনার বিবরণ কোতোয়ালি থানায় জানানো হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950