নবজাতক নিয়ে কুকুরের টানাটানি, বুকে টানলো পুলিশ

২০ আগস্ট ২০১৯, ১০:০৮ PM

যেন জন্মটাই ভাগ্যের হলো না। ঘটনাটা বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার। সময় তখন ভোর ৫ টা। রাস্তার পাশের ফুটপাতে একদল কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে এগিয়ে যান পুলিশের টহলরত উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। সেখানেই পান জীবন্ত নবজাতক। এরপর তাকে বুকে টেনে নেন। 

এসআই মোস্তাফিজ বলেন, যখন নবজাতক মেয়েটিকে দেখতে পেলাম তখন মর্নিং ওয়াকে বের হওয়া এক নারীর সহায়তায় বাচ্চাটিকে ফুটপাত থেকে তুলে নেই। তারপর, দ্রুত তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। তিনি আরো জানান, নবজাতককে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক তার মায়ের খোঁজ করি এবং জনতা ব্যাংকের সামনে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার সন্ধান পাই।

মায়ের বয়স ২৫ থেকে ২৬ বছর হতে পারে উল্লেখ করে তিনি আরো জানান, এই নারীকে প্রায়ই আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ভাসমান অবস্থায় দেখা যেতো। পরে তাকে ও তার কন্যশিশুকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।

পুলিশের সহকারী কমিশনার (ডবল মুরিং জোন) আশিকুর রহমান বলেন, মা ও মেয়ে দুজনকেই চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগ: পুলিশ
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬