রাজধানীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৯ আগস্ট ২০১৯, ০১:২২ PM

© প্রতীকী ছবি

রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় একটি বাসার ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সেখানকার স্বামীবাগ এলাকার আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সাব্বিরের বাবার নাম কামাল হোসেন। বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামে। চার ভাই বোনের মধ্যে সাব্বির ছিল দ্বিতীয়।

নিহতের চাচা জামাল উদ্দিন জানান, সাব্বির বিএফ শাহিন কলেজে একাদশ শ্রেণিতে পড়তো। ঈদের ছুটি চলায় তার কলেজ বন্ধ। সকালে হাঁটার জন্য সে তিন তলার ছাদে ওঠে। কিছুক্ষণ পর জানতে পারি সাব্বির ছাদ থেকে নিচে পড়ে গেছে।

তিনি জানান, ছাদে কোনো রেলিং ছিল না। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬