ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

১৭ আগস্ট ২০১৯, ০৭:৩২ PM

© সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান আহমদ (২২) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের এরালীগুল বালিছড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। হাসান আহমদ ওই এলাকার মৃত মাসুক উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পাহাড়ের টিলার ওপর বাড়ি থেকে একা একা পুকুরে গোসল করতে যায় শিশুটি। এ সময় একই গ্রামের একটি মসজিদের ইমাম শিশুটিকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্না শুরু করে।

তখন হাসান শিশুটির হাতে একটি পেয়ারা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে খুলে বলে। পরে এদিন রাতেই মেয়েটির বাবা হাসান আহমদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। হাসান জকিগঞ্জ উপজেলায় মানিকপুর ইউনিয়নের উত্তর খলাধাপনিয়া গ্রামের একটি জামে মসজিদের ইমাম। ঈদের কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close