কোটালীপাড়ায় মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার

০৮ আগস্ট ২০১৯, ০৬:৪০ PM

© সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাঁজাসহ পিতা রমেশ মধূ (৫০) ও পুত্র গৌতম মধূকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছের।

বুধবার রাতে গাঁজা বিক্রির সময় উপজেলার দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ।

রমেশ মধু দেবগ্রামের মনোহর মধুর ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, রমেশ মধু ও তার ছেলে গৌতম মধু এলাকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছে। বুধবার রাতে পুলিশ রমেশ মধুর বাড়ি অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close