নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ AM
নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই

নওগাঁয় স্বর্নকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থেকে ৬ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৮টার দিকে দুলালপাড়া তার নিজ বাড়ির গলিতে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুর উপজেলার দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র দত্ত। বাড়ির গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা ৬ভরি সোনা এবং ৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার করলে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুরে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টা দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজপাড়া থানার পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬