কম্পিউটার-প্রিন্টারে তৈরি হতো জাল নোট, ৪৭ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ PM
গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম মল্লিক

গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম মল্লিক © টিডিসি ছবি

নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট, একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে। 

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে পয়না বাজারে তারিকুল ইসলামের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। খবর পেয়ে ডিবির অভিযানিক দল ওই দোকানে অভিযান চালায়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। অভিযানকালে দোকানে থাকা একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ। 

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এর মাধ্যমে জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ: নওগাঁ
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • ০১ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন
  • ০১ নভেম্বর ২০২৬
দুই কলেজে ৫ শিক্ষার্থী, পাস করেনি কেউ—একটিতে ৩ জনের ৭ শিক্ষ…
  • ০১ নভেম্বর ২০২৬
বকেয়াসহ নতুন পে স্কেলে আজ থেকে বেতন পাবেন সরকারি চাকরিজীবীর…
  • ০১ নভেম্বর ২০২৬
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি
  • ০১ নভেম্বর ২০২৬
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, …
  • ০১ নভেম্বর ২০২৬