নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার 

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ PM
নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার 

নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার  © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে রাশেদুল ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদুল (১৭) কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ইটভাটায় শ্রমিকের কাজ করত। গত ১০ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- নেত্রকোনার শ্যামগঞ্জের কোকাইল গ্রামের মো. জসিম মিয়া, একই গ্রামের মোজ্জাম্মেল হোসেন ও রফিক মিয়া।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, নিখোঁজের পরদিন মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পুলিশ তদন্তের একপর্যায়ে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে কোকাইল গ্রামের মো. জসিম মিয়াকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদুলের মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬